সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সুজানগরের হাটখালীতে সেখ সোহেল রানার দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও জনসভা

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে নির্বাচনী প্রচারনা ও পথসভা করছেন হাটখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ সুজানগর উপজেলা শাখার সদস্য সেখ সোহেল রানা। সোমবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি প্রস্তুতিমূলক প্রচারণা ও পথসভা করেন। বিশিষ্ট্য ব্যবসায়ী সেখ সোহেল রানা ভাদুরভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে।

বক্তব্যকালে তিনি বলেন, আমি ছাত্রাবস্থায় থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পোক্ত রয়েছি। দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেলে হাটখালী ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো এবং হাটখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তরিত করার জন্য চেষ্টা করবো।

এসময় আ. লীগ নেতা ইসলাম সেখ, চাঁদু সেখ, পিয়ার সেখ, লালন ফকির, লুৎফর সরদার, আলিম সেখ, মনি সেখ, আলিফ মন্ডল, খবির মন্ডল, রেজা মাষ্টার মজিবর, মজিবর, মো. হাসানসহ হাটখালী ইউনিয়নের তার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখ সোহেল রানা মহামারী করোনার সংকটকালে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, অসুস্থদের চিকিৎসায় আর্থিক সহযোগীতা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজে অনুদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…