সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঝিনাইদহে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ শনিবার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

তিনি অভিযোগ করেন, সংসদীয় এলাকার বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা, পুড়িয়ে দেয়া, প্রচার মাইক বন্ধ করা, নেতাকর্মীদের মারধর করা হচ্ছে।

এ সময় বিএনপির এই প্রার্থী বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। উপজেলার ভিটেখোলা গ্রামে প্রচার মাইক বন্ধ, ত্রিলোচনপুরে মাইক ফেরত দেয়া, হেলায় গ্রাম থেকে প্রচার মাইক ভেঙে দেয়া ও বেলেডাঙ্গা গ্রামে চেয়ারম্যান নজরুল ইসলাম সানার নেতৃত্বে নেতাকর্মীদের হুমকি ও মারধর করা হয়েছে।

তিনি আরো বলেন, সাদা পোশাকধারী পুলিশ বিএনপি কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের আটক করা হচ্ছে। সব মিলিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শনিবার সকাল থেকেই ফিরোজ সংসদীয় এলাকার সুন্দরপুর, কাদিপুর, মহাদেবপুর, বেজপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…