সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নির্বাচনের জন্য আগ থেকেই প্রস্তুত সিদ্দিক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টিভির জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। নিজের খ্যাতি বা জনপ্রিয়তা তিনি মিডিয়াতে সীমাবদ্ধ রাখেননি। সমাজ সেবায় নিজেকে নিয়মিত ব্যস্ত রেখেছেন। নিজ এলাকাতে বেশ কয়েকটা সামাজিক উন্নয়নমূলক সংগঠন পরিচালনা করেন বলেও তিনি জানান। টাঙ্গাইল-১ সংসদীয় এলাকায় গণসংযোগের অংশ হিসেবে মধুপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কার ও মিনার স্থাপন হয়েছে সিদ্দিকের অর্থায়নে। এছাড়াও সিদ্দিক হোস্টেল নামে একটি হোস্টেল নির্মিত হচ্ছে।

এদিকে সম্প্রতি তাকে দেখা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে।

এতে অনেকটাই আশা করা যায় আগামী নির্বাচনে সিদ্দিককে দেখা যাবে। অনেক দিন আগেই সিদ্দিক জানিয়েছিলেন তিনি টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে নির্বাচনে মনোয়ন প্রত্যাশী। তবে এমন ঘোষণার কিছুদিন পর কোন অজানা কারণে সরে আসেন নিজের সিদ্ধান্ত থেকে।

তবে গতকাল সেতু মন্ত্রীর সাথে হাস্যজ্জল সিদ্দিক নতুন সমীকরণের জানান দিচ্ছে। নিজের সিদ্ধান্ত বদলে তিনি আবার আওয়ামী লীগের মনোয়নপ্রত্যাশী বলে জানা যায়। টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে নির্বাচনে মনোয়ন প্রত্যাশী এই অভিনেতা। সূত্র-ব্রেকিংনিউজ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…