সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নতুন সময় ডট কম এর নির্বাহী সম্পাদক গ্রেফতার

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশীয় ব্র্যান্ড ও শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় নতুন সময় ডটকম এর নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজেদের অনলাইন মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আইসিটি মামলাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। ৫৭/৬৬ ধারায় করা মামলায় আহমেদ রাজু গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক যতদ্রুত সম্ভব চার্জশীট দেয়া হবে।’

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় ডটকমে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন-এর নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ালটন’ মোবাইল নিয়ে মিথ্যা তথ্যনির্ভর একাধিক প্রতিবেদন প্রকাশ করা অভিযোগ উঠেছে। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে নেতিবাচক প্রচারণা করে। যা দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টা হিসেবে বিভিন্ন মহলে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…