নির্বিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে ঘাটাইলে মানববন্ধন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঘাটাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও সাধারন জনগন। আজ ৯জুন (শুক্রবার) জুমআ নামাযের পর স্থানীয় ব্যবসায়ীদের ডাকে উপজেলা গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ব্যবসায়ীদের সাথে একত্বতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ঘাটাইলে ঘন ঘন লোডশোডিংয়ে জন জীবন অতিষ্ঠ। তারমধ্যে রমজান মাস ও ব্যাপক গরম যার ফলে দুর্বিসহ ভোগান্তিতে ঘাটাইলের সাধারন জনগন এবং লোডশোডিংয়ের কারনে ঘাটাইলের বিভিন্ন মিলকারখানায় ব্যাপক প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীরা জানান।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



