সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নিষিদ্ধ বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে প্রাণিখাদ্য

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাছ ও মুরগির খাবার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ কারখানায় আমদানিনিষিদ্ধ প্রাণিখাদ্য উপকরণ এমবিএম (মিট অ্যান্ড বোন মিল) ও ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করা হয়। কারখানা থেকে প্রায় ২১০ টন প্রাণিখাদ্য উপকরণ জব্দ করা হয়। এ অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়ে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম জানিয়েছেন, এসব খাদ্যপণ্যের মাধ্যমে ক্রমিয়াম, হেভি মেটাল, অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকারক উপাদান মাছ ও মুরগির মধ্যে প্রবেশ করছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…