সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা পৌণে ১২টা দিকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
 রেলওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন প্লাটফর্মের সিঁড়ির পাশে একটি অজ্ঞাতনামা বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্টেশনে আগত লোকজন। কার্মরত স্টেশন মাষ্টার এ কে এম সফিকুল ইসলাম ঘটনাটি লিখিতভাবে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশকে জানান। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত বৃদ্ধের পরণে শুধুমাত্র লুঙ্গি ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান স্টেশনের বহির্গমন প্লাটফর্মের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…