সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

নীলফামারীতে ট্রাক্টর কেড়ে নিল এক চিকিৎসক সহ দুইজনের প্রাণ!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী-সৈয়দপুর সড়কে শেখ মসজিদ এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর করুন মৃত্যু  হয়েছে। আজ সোমবার (১৫ মে) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় -নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত চিকিৎসক আনোয়ারুল হক ও স্বাস্থ্য সহকারী আইনুল হক দিনাজপুরে প্রশিক্ষন শেষে মোটর সাইকেল যোগে নীলফামারী ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন, ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১৩ মে কিশোরগঞ্জে একই রকম ট্রাক্টরের ধাক্কায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের। তাই অবৈধ এই যানবাহনটি নীলফামারী জেলায় কঠোরভাবে নিষিদ্ধের দাবি করছে নীলফামারীর সচেতন মহল।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…