সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

নীলফামারীতে কিশোর হেলপারের মর্মান্তিক মৃত্যু

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডিমলায় চলন্ত বাস থেকে পড়ে আব্দুল খালেক (১৪) নামে বাস হেলপারের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল ৪টার দিকে ডালিয়া-রংপুর সড়কে উপজেলার ডালিয়া বাজারে ঘটনাটি ঘটে। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মিলনবাজার গ্রামের সমসের আলীর ছেলে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী জানায়, বিকেলে উপজেলার সুটিবাড়ি থেকে ছেড়ে আসা রংপুরগামী সুটিবাড়ি পরিবহনের বাসটি ওই স্থানে পৌঁছলে বাসের ছাদে থাকা হেলপাল আব্দুল খালেক ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
খালিশা চাপনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল খালেক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মিলনবাজার গ্রামের সমসের আলীর ছেলে এবং ওই বাসের হেলপার বলে জানা গেছে। ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত খালেকের লাশ লালমনিরহাট হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…