সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার সৈয়দপুরে চিকলী নদীতে গোসল করতে নেমে এক কিশোর পানিতে তলিয়ে গেছে। আজ বুধবার (৫ জুলাই) দুপুর দুই টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই কিশোরের নাম মো. হাসানুর রহমান (১৫)। সে চিকলী আবাসন (গুচ্ছগ্রাম) এলাকার মজিবর রহমানের পুত্র।

কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান  বলেন, নিখোঁজ কিশোর হাসানুর কে উদ্ধার প্রক্রিয়া চলছে।
এ ঘটনা সৈয়দপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে রয়েছেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেরাজুল ইসলাম  জানান, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট পৌছেছে। রংপুর থেকে ডুবুরীদের আনার প্রক্রিয়া চলছে। তারা এলে উদ্ধারকাজ শুরু করা হবে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…