সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নীলফামারীতে এক জেএমবির সদস্য আটক

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দীর্ঘদিন পলাতক থাকা  জঙ্গি হামলার প্রশিক্ষন প্রাপ্ত সক্রিয় জেএমবির সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার দুপুর ১টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজার হতে ওই জঙ্গিকে আটক করা হয়। আটক জঙ্গি সদস্য নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে শাহীন ইসলাম(৩৮)। বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহীনুর কবীর জানান, নীলফামারী থানার এজাহার ও চার্জশীট ভুক্ত (মামলা নম্বর-১, তারিখ-১ মে/২০১৬) উক্ত জঙ্গী দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিক্তিতে জেলা সদরের কাজীরহাট বাজারে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির সক্রিয় সদস্য, জঙ্গী হামলার প্রশিক্ষন প্রাপ্ত এবং নিয়মিত জেএমবিকে চাঁদা প্রদান করে থাকে বলে স্বীকার করেছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…