সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

নীলফামারীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম নাঈম ইসলাম (১২), সে সংগলশী হাজিপাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাজিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই গ্রামের রমজান আলীর ছেলে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমান জানান, দোকানের জন্য খড়ি কিনে আনার পথে সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সাথে তার ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…