নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত!

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দুইটায় উপজেলার দুন্দিবাড়ি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- মোক্তার হোসেন (৪২), পিতা: আ. বারেক মাষ্টার এবং মো. আব্দুল্লাহ্ (৩৮), তার পিতার নাম পাওয়া যায়নি। নিহতদের দুজনের বাড়িই পঞ্চগড় জেলা সদরের রামেরডাঙ্গা গ্রামে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



