সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ উদ্ভোধন

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী জেলা শহরের ৫টি গুরুত্বপূর্ন পয়েন্টে জেলা বিএনপির উদ্দ্যোগে শনিবার দিনব্যাপী অনুষ্টিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। তিনি বলেন , সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। জনগনের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের এই গনতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সকল দলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
সদরের গোড়গ্রাম হাজিরহাট, টুপামারী পুরাতন স্টেশন, বাজার ট্রাফিক মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, দারোয়ারী টেক্সটাইল মোড়সহ ৫ টি স্থানে সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়।
বিএনপির নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড: আনিছুর আরেফিন চেীধুরী, সিনিয়র সহ-সভাপতি এ্যাড: মিজানুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক সামছুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমূখ।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…