সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীর সৈয়দপুরে অপপ্রচারের সময় আটক ৩

 

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের  আঃলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মোখছেদুল মোমিন এর বিরুদ্ধে লিফলেট বিতরনের সময় সাধারন জনগনের হাতে আটক হয়েছে তিন যুবক। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আজ রবিবার দুপুরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়ক থেকে তাদেরকে আটক করা হয়ছিল। তবে তারা কার সমর্থক সেটি জানাতে পারেনি পুলিশ।
আটক যুবকরা হলো শহরের নয়াটোলা এলাকার মঞ্জুর রহমানের ছেলে সোহেল (১৬), হায়দার আলীর ছেলে মিনহাজুল ইসলাম মুন (১৭) ও মৃত. শেখ নিজামের ছেলে হৃদয় (১৭)।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম  জানান, আটক যুবকেরা শহরের বিভিন্ন সড়কে ওইসব লিফলেট বিতরণ করছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ যে, আগামী ১৬ মে উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। এরা হলো  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা), বিএনপির শওকত হায়াত শাহ (ধানেরশীষ), জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আবদুল মুনতাকিম (আনারস)।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…