সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নেতাকর্মীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন সিরাজগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আব্দুস সাত্তার(জ্ঞানী)

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির প্রতিষ্ঠানকালীন সদস্য, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার (জ্ঞানী) আজ ১৫ জুলাই সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বৎসর। শ্বাষকষ্টজনিত রোগে গত ৩ দিন যাবৎ সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৭:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের পরিবার, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব, এলাকাবাসী ও বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দসহ দলমত নির্বিশেষে ব্যাপক লোকসমাগম হয়। জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের দাফনকার্য্য সম্পাদন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ছেলে রবিউল ইসলাম শিমূল স্কলারশীপ নিয়ে রাশিয়ায় পড়াশুনা করছেন এবং মেয়ে সাদিয়া আফরিন সীমি ঢাকায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিএনপির এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ,মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের মাগফেরাত কামনা করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…