সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ৬২৮ অ্যাম্পুল নেশার ইনজেকশনসহ আটক ১

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় পৌরসভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ৬২৮ পিস অবৈধ নেশার ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী বিপ্লবকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় পঞ্চগড় পৌরসভার পৌর খালপাড়ার মাদক ব্যবসায়ী নাজমা বেগম ওরফে নাজিমার বাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুল মান্নানের নের্তৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী নাজমা বেগমের (৪৫) প্রধান সহযোগী তার ছেলে মো: বিপ্লবকে (২৫) নিজ বাড়ি থেকে ভারতীয় নেশার ইনজেকশন বুপ্রেনরফাইন - ১৯৮ অ্যাম্পুল এবং ডায়াজিপাম ইনজেকশন - ২২০ অ্যাম্পুল ও ফেনারেক্স ইনজেকশন - ২১০ অ্যাম্পুল মোট ৬২৮ অ্যাম্পুল নেশার ইনজেকশন সহ আটক ও গ্রেপ্তার করা হয়।

অভিযানে পঞ্চগড় পুলিশ লাইনের ৪ জন পুলিশ ফোর্স সহায়তা করেছে।

গ্রেপ্তারকৃত আসামী বিপ্লব ও পলাতক আসামী নাজমা বেগমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ এর সারনি ১ এর ৮(গ) ও ৩৩(ক) আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…