সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সফলতা

নোবেল তৃতীয়

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শনিবার (২৯ জুন) জি বাংলার সঙ্গীত প্রতিযোগিতার আসর ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফাইনালের পর্ব ধারণ করা হয়েছে। ধারণকৃত এই পর্বটি প্রচারের আগেই জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিচারকদের রায়ে তৃতীয় আর দর্শকের রায়ে প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ এই গায়ক।

কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়। অনুষ্ঠানের পুরস্কার পর্বের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। আর বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। আর যৌথভাবে ১ম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল।

গত বছরের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয় ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। এতে ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেয়। এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল ইসলাম নোবেল। বিভিন্ন ধাপে অন্যান্যরা এই প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও টিকে ছিলেন নোবেল।

এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, মোনালি ঠাকুর, শান্তুনু মৈত্র।

আরও পড়ুন

সংগঠনের খবর

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজীবকে বেলকুচিতে সংবর্ধনা

সুজন সরকার, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম সজীবকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা…

অন্যান্য

ছাগল পেলেন ২৫ অসহায় পরিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভিলেজ ভিসনের পক্ষ থেকে ছাগল পেলেন ২৫ অসহায় পরিবার ৷ বিশেষ করে স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী, দের মধ্যে বিতরণ করা…

বিভাগীয় খবর

আবারো শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন গোপালপুর থানার মুস্তাফিজুর রহমান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম নতুন বছরের শুরুতেই দ্বিতীয় বারের মত টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ প…