সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ভাঙ্গুড়ায় মাসব্যাপী ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে ভাঙ্গুড়ার হাটগ্রাম সোনালী সৈকতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজেদা পারভীন পাখি, পার ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক, পার ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী এই প্রতিযোগিতায় পাবনা সহ বিভিন্ন জেলার ১৮টি নৌকা দল অংশগ্রহণ করছে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী হাজারো দর্শকের সমাগম ঘটে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…