সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নড়িয়ায় বিদেশি বিয়ারসহ আটক ৩

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামে অভিযান চালিয়ে ২১৫ ক্যান বিদেশি বিয়ার ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। তাদের মধ্যে দুই জন নারী রয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মেছের আলী তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার (৪৫), তার স্ত্রী মাহমুদা বেগম (৩৬) ও বোন মুক্তা বেগম (৩৫) ।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নড়িয়া থানা পুলিশের একটি দল ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোশারফ হোসেন তালুকদার, মাহমুদা বেগম ও মুক্তা বেগমকে আটক করা হয়।

তিনি আরোও বলেন, তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২১৫ ক্যান বিদেশি বিয়ার ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের তথ্যমতে একই গ্রামের আব্দুল মালেক শিকদারের বাড়ির পেছনের বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…