সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে রেল ক্রসিং স্থাপনের দাবিতে ট্রেন অবরুদ্ধ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে রেলক্রসিংয়ে স্থাপন ও গেইট কিপার নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী ট্রেন অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (৩১ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের নয়নিবুরুজ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী কমিউটার ট্রেনটিকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন।
এর আগে গত শনিবার (২৭ জুলাই) পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ওই এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। এরপর থেকেই স্থানীয়দের পক্ষ থেকে রেল ক্রসিং স্থাপন ও গেট কিপার নিয়োগের ব্যাপারে জোর দাবি তোলা হয়।

স্থানীয়রা জানান, ঝলই বাজার থেকে আমলাহার বাজারে চলাচলের জন্য সড়কের উপর দিয়ে রেল লাইন রয়েছে অথচ এখানে কোন গেইট এবং গেইট কিপার নেই যার জন্য প্রায় এখানে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও লাইনের পশ্চিমপাশে রাস্তা সংলগ্ন কয়েকটি বাড়ি থাকায় ট্রেন আসলে পথচারি দেখতে পায় না। এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধান চান। তারা নতুন করে এখানে আর কাউকে হারাতে চায় না। জানা যায়, এই জায়গায় বিভিন্ন সময় ট্রেনের ধাক্কায় এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…