সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড় ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ্যাড: নুরুল ইসলাম সুজনের স্ত্রীর পরলোকগমন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের একদিন আগে মারা গেলেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ্যাড: নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম (৫৮)।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৩ নম্বরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে ২৩ ডিসেম্বর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে ওই দিনই তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। এরপর ২৮ ডিসেম্বর শুক্রবার তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। শনিবার সকাল পর্যন্ত তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। নিলুফার ইসলাম এক ছেলে, এক মেয়ে, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভোটের পরদিন সোমবার বাদ জোহর বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা ,বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, রবিউল আলম সাবুল যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…