সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে আদিবাসী মহিলার গলা কাটা মরদেহ উদ্ধার

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে ৩০ বছর বয়সী এক আদিবাসী মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিবাসী মহিলার নাম পুতুল হাজদা (৩০)।

শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে ওই গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায় পুতুল হাজদা একই এলাকার রমেশ মুরমু'র স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পর থেকে পুতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ির পাশে একটি গম ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এখনও কাউকে গ্রেফতার করা হয় নি এবং একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…