সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তন্ময় কুমার (১৬) নামে এক কিশোরের মৃত্যু
হয়েছে।

রোববার (২ জুন) সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় লক্ষীর হাট এলাকার কাটুহাড়ি বেভুল পাড়া গ্রামের রতন রায়ের ছেলে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, তন্ময় তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে লক্ষীরহাট বাজারে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তন্ময়ের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে প্রেরণ করলে যাওয়ার পথেই তন্ময় মারা যায়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…