সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে পূঁজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পূঁজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু।
পরে অডিটোরিয়ামে প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহবায়ক জীবধন বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, সহ সাংগঠনিক সম্পাদক নারায়ন সাহা অপু ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য শ্যামল কুমার সাহা।
সম্মেলনের দিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জীবধন বর্মনকে সভাপতি ও বীপেন চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…