সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রপাতে মৃত নারীর নাম মর্জিনা আক্তার (৩৫)। মৃত নারী সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ মে) রাত ১টা ৩০ মিনিটে চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়ায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে গ্রামের কিছু নারীসহ মর্জিনা আক্তার একটি কক্ষে শবে বরাতের নামাজ আদায় করতেছেন। এসময় আকাশে বিদ্যুৎ চমকাতে শুরুকরলে শয়ন কক্ষে থাকা শিশুকে কোলে করে আনার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…