সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহান (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় জেলার বোদা উপজেলাধীন পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চৌধুরী পাড়ায় এ ঘটনাটি ঘটে। জানা যায় নিহত সোহান ওই এলাকার একরামুলের ছেলে এবং সে পাঁচপীর বৈরাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, সোহান ধান মাড়াউ করা মেশিনে নিয়ে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ওই তারে জড়িয়ে পড়ে এবং পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেলে অফিসার ডাঃ শাহরিয়ার জাকির সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহানকে হাসপাতালে নেয়ার পূর্বে তার মৃত্যু হয়।'

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…