সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে শুরু হলো পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে আজ সোমবার থেকে জেলার পরিবহণ মালিক ও শ্রমিকদের ৫টি সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।
আজ সকাল ৬টা থেকে পরিবহণ ধর্মঘট কার্যকর করা হয়। ধর্মঘট চলাকালে জেলার সবকটি রুটে বাস, ট্রাক, কোচসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান পরিবহণ নেতারা।

রবিবার সন্ধ্যায় জেলা মটরমালিক সমিতি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যাত্রীদের ধর্মঘট সম্পর্কে অবগত করতে ৩ দিন আগে থেকে শহরে মাইকিং ও পোস্টার লাগানো হয়।

রবিবার দুপুরে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে এ নিয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।
বৈঠকে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি এনামুল হকের বিরুদ্ধে ট্রাকে পাথর ও বালু ওভার লোডিংয়ের নামে গাড়ি চালকদের হয়রানির অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবি সহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে যত্রতত্র পার্কিং না করা, বিআরটিসি বাস নির্দিষ্ট স্থানে পার্কিং, পৌরসভা কর্তৃক ঘোষিত ইজিবাইক, থ্রি-হুইলার ও পাগলুর ইজারা দরপত্র বাতিল করা, কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ সংস্কারের পূর্বে আহ্বান করা ইজারা বাতিল করা এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে জুয়া, মাদকসহ সুইপার বস্তি অপসারণের দাবিও জানানো হয়।

দীর্ঘক্ষণ চলা বৈঠকে জেলা প্রশাসন ও পরিবহণ নেতারা ঐক্যমতে পৌঁছতে না পারায় পরিবহণ নেতারা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

এ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জেলা মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ওসি এনামুল হক অবৈধ সুবিধা নিয়ে ট্রাক চালকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন। আমরা তাকে প্রত্যাহারসহ ৫ দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখবো।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…