সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ২ ইউপি সদস্যকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিয়ে সম্পৃক্ততা ও ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত ২ আসামিকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সফিজুল ইসলাম এবং একই উপজেলার শালবাহান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বরখাস্তের চিঠি দেয়া হয়।

মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস জানান, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সফিজুল ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাল্যবিয়ে সম্পাদনের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ এবং নূর ইসলামের বিরুদ্ধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের অভিযোগসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় বরখাস্তের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি প্রেরণকৃত প্রজ্ঞাপনটি গতকাল সোমবার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নিকট পৌঁছানোর পর তা সংশ্লিষ্ট চেয়ারম্যানদের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…