সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড় সীমান্তে ভারতীয় চা পাতা আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ১ হাজার ৬০ কেজি ভারতীয় কাঁচা চা পাতাসহ দুটি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি ১৮ ব্যাটালিয়ন সদস্যরা। যার বাজার মূল্য ৮১ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৮ টার সময় জেলার ময়নাগুড়ি সীমান্তের মেইন পিলার ৪২৩ এর বাংলাদেশের অভ্যন্তরে লালটু গাছ এলাকায় ময়নাগুড়ি বিওপির টহল দলের হাতে ভারতীয় কাঁচা চা পাতা ৬৬০ কেজি, ব্যাটারি চালিত ভ্যান ২টি, প্লাস্টিক বস্তা ২৮টি আটক করা হয়। যার বাজার মূল্য ৭৯ হাজার ৮০০ টাকা। অপরদিকে, জেলার মিস্ত্রীপাড়া সীমান্তের ৪২০/৫ এস পিলারের বাংলাদেশের অভ্যন্তরে গড়িয়ানপাড়া এলাকায় মিস্ত্রীপাড়া বিওপির টহল দলের হাতে ৪০০ কেজি ভারতীয় কাঁচা চা পাতা, ১০টি প্লাস্টিক বস্তা আটক হয়। যার বাজার মূল্য ১ হাজার ২০০ টাকা।
সীমান্তে চোরাচালান বন্ধে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সীমান্ত দিয়ে মাদক, গরু, চা পাতাসহ সীমান্ত পথে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান বন্ধে ১৮ বিজিবির সদস্যরা সজাগ আছে। যে কোন মূল্যে চোরাকারবারিদের ধরতে বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া আছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…