সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম স্বপন মণ্ডল (৩৫)। তিনি উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান মণ্ডল বলেন, স্বপন মিয়া আর্জেন্টিনার ফুটবল দলের ভীষণ ভক্ত ছিলেন। আজ দুপুরে স্বপন তাঁর বাড়ির ছাদে উঠে পতাকা টাঙাচ্ছিলেন। বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভি বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…