সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পবা উপজেলা উপ নির্বাচনে আ.লীগ প্রার্থী ইয়াছিন আলীর জয়

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী জেলার  পবা উপজেলা পরিষেদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থী ইয়াছিন আলী বিজয়ী হয়েছেন।

জানা  গেছে, ৭৭ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৫। এছাড়া অন্য প্রতিদ্বন্দ্বি মুসলীম লীগের আফজাল হোসেন হ্যারিকেল প্রতিকে ভোট পেয়েছেন ৫১২।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে ৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে পবা উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। যার ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৪৪জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ১৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৫ জন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…