সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাটগ্রামে নদী থেকে গুলি ভর্তি বাক্স উদ্ধার

 

 

লালমনিরহাট প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে গুলি ভর্তি লোহার বাক্স উদ্ধার করা হয়েছে। বাক্সটিতে থ্রি নট থ্রি রাইফেলের ৫৬৮ রাউন্ড গুলি ভর্তি ৫২টি প্যাকেটের গায়ে ইংরেজিতে ১৩/০৫/১৯৭০ খ্রিস্টাব্দ উল্লেখ করা রয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাবলীগুল ইসলাম কওমি হাফিজি মাদ্রাসা সংলগ্ন ধরলা নদীতে দুই ছাত্র গোসল করার সময় ভারি একটি বাক্স পায়। পরে মাদ্রাসার মাঠে বাক্সটি খুললে গুলি ভর্তি প্যাকেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ পরে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
add2 এ ব্যাপারে পৌর মেয়র শমসের আলী ও স্থানীয়রা জানান, উদ্ধারকৃত গুলি সমূহ স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত গুলি। এর আগেও ওই নদীর একই এলাকা থেকে রাইফেল, গুলি পাওয়া গিয়েছিল।
পাটগ্রাম থানার ওসি অবিন শংকর কর গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নদী এলাকায় স্থানীয় লোকজন নামিয়ে দিয়ে আরও কোনো গুলি বা অস্ত্র আছে কী না তা খুঁজে দেখা হচ্ছে। ডুবুরীকে খবর দেয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…