সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার আটঘরিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার আটঘরিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করিম উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গোকুলনগর গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণ করে করিম ও তার সহযোগী বেলাল।

এ বিষয়ে এলাকায় শালিস বৈঠকে বিচার না পেয়ে আজ রোববার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার সহযোগীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…