সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান,দেশব্যাপী জাতীয় উন্নয়নমেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলায় একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা। বেলুন ফোলানোর সময় হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত ৬ জন আহত হয়। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হচ্ছেন- বেলুন বিক্রেতা বাপ্পী হোসেন (৩২), ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…