সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার ঈশ্বরদীতে আলাদা ঘটনায় মাদক ব্যবসায়ীসহ দুইজনের মরদেহ উদ্ধার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীতে আলাদা ঘটনায় মাদক ব্যবসায়ীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহতদের মধ্যে একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও আরেকজন মাদকসেবী।

পুলিশ জানায়, ঈশ্বরদী পৌর সদরের চারা বটতলা গোকুলনগর মহল্লায় নির্মাণাধীন ভবনের ভেতর থেকে আজ সকালে আলতাফ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহত আলতাফ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে থানায় ১২টি মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

অপরদিকে, উপজেলার চকনারিচা বাগবাড়িয়া গ্রামে বাড়ির পাশে পুকুরপাড় থেকে শাকিব হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পুলিশের দাবি, নিহত শাকিব মাদকসেবী ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…