সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার চরতারাপুরে ব্রীজ ভাঙা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া সড়কের (কালভার্ট) ব্রীজ ভাঙার মামলায় চরতারাপুর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সাড়ে ৮ টার দিকে পাবনা সদর থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্তোষ প্রামানিক চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাউল বাড়ী গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সন্তোষ প্রামানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সুদ ব্যবসা ও অবৈধভাবে বালু ব্যবসার অভিযোগ রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহেম্মদ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুষ্কৃতকারীরা এই গুরুত্বপূর্ণ সড়কটির একটি কালভার্ট ব্রীজ ভেঙে গুড়িয়ে দেয়। ২৮ নভেম্বর পাবনার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল হক বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…