সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার চাটমোহর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সমর্থক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান খোকন এবং তার সহযোগী সাখাওয়াত হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ঘোড়া মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে নিমাইচড়া থেকে মোটরসাইকেলযোগে তারা চাটমোহরে ফিরছিল। পথিমধ্যে বোয়াইলমারী নামক স্থানে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে কারা, কি কারণে তাদের কুপিয়েছে তাৎক্ষনিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। উপজেলা নির্বাচনে প্রচারণার জের ধরে প্রতিপক্ষের কেউ হামলা চালাতে পারে বলে ধারণা আহতের স্বজনদের।

এদিকে, হামলাকারী দুর্বৃত্তদের ধরতে রাতেই অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…