সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার বসন্তপুরে প্রতিপক্ষের হামলা; ৮ টি বাড়ি ভাংচুর- লুটপাট সহ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার বসন্তপুর শেষপাড়ায় ঝলছে অশান্তির আগুন। আধিপত্য নিয়ে স্থানীয় দু’ গ্রুপের দ্বন্দ্বের জের ধরে আজ সকালে পুলিশ রেজিয়া খাতুন লিলি নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

প্রতিপক্ষের সশস্ত্র হামলা ২টি দোকান সহ ৮ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চলাকালে ১০/১২ জন নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনার পর রাতে কোন এক সময় লিলি নামের বয়স্ক মহিলাকে শত্রুতার জের ধরে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আমিনপুর থানার পুলিশ পরিদর্শক এস এম মঈনূদ্দীন জানান, বসন্তপুর শেষপাড়া গ্রামে আধিপত্য নিয়ে রোস্তম গ্রুপের সাথে পলাশ মেম্বারের অন্তকোন্দল চলে আসছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্তে পাঠিয়েছি। এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিহত রেজিয়া খাতুন লিলি (৬০) বসন্তপুর শেষপাড়া গ্রামের মৃত সামাদ শেখের স্ত্রী। তার পুত্রবধু আম্বিয়া খাতুন জানান, বৃহস্প্রতিবার সকালে রোস্তম গ্রুপের লোকের সশস্ত্র হামলায় ২টি দোকান সহ ৮ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার সময় তারা বাড়ি ঘর ছেড়ে নিরাপদে গিয়ে রাত্রি যাপন করে। এ সময় ঘরে তার বৃদ্ধ শাশুড়ী বাড়িতে একাই পাহারায় ছিলেন। তাদের ধারণা গতকাল বৃহস্প্রতিবার ঘটনার দিনগত রাতে রোস্তম গ্রুপের লোকেরা রেজিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…