সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার মাতৃ মন্দিরের কমিটি গঠন সভাপতি নিতাই ও সম্পাদক মনি

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা পৌরসভার দিলালপুর এলাকার বেলতলা সড়কের ঐতিহ্যবাহী মাতৃ মন্দিরের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ উপলক্ষে মাতৃ মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতিরোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাবনা পৌরসভার সাবেক কমিশনার শহিদুল ইসলাম লালু, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ ও পাবনা পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বক্তব্য দেন। বক্তারা, মন্দিরের আয় ও উন্নতিতে সন্তোষ প্রকাশ করে সর্ব সম্মতিক্রমে সাবেক কমিটির সভাপতি নিতাই চন্দ্র সরকার কে সভাপতি এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক মনি তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মাতৃ মন্দির পরিচালনা কমিটি ঘোষণা করেন। এ সময় অসংখ্য স্থানীয় সোনাতন ধর্মালম্বী নারী ও পুরুষ উপস্থিত থেকে নবাগত কমিটিকে করতালির মধ্যে দিয়ে অভিনন্দন জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…