সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার সুজানগরে দুটি প্রকল্পে ১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে দুটি ব্রীজ নিমার্ণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সুজানগরে গাজনার বিলের সংযোগ নদী খনন ও সেচ সুবিধার উন্নয়ন ও মৎস্য চাষ শীর্ষক দুটি প্রকল্পে ১৬ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে দুটি ব্রীজ নিমার্ণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু প্রধান অতিথি হিসেবে এই ব্রীজ দুটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ ও তত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী।

স্থানীয় বেড়া পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যায়ে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের তামিলনগর বাদাই নদীর উপর দিয়ে ৯০ মিটার দৈর্ঘ্য এবং ৭.২০ মিটার প্রস্থ নতুন ব্রীজ নিমার্ণ কাজ এবং একই এলাকার পুরাতন বাদাই নদীর উপর অপর একটি ৫ কেটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যায়ে ৯০ মিটার দৈর্ঘ্য এবং ৪.৮০মিটার প্রস্থ ব্রীজ নির্মাণ কাজের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সাগরকান্দির সিন্দুরী বড়–রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে স্থানীয় আওয়ামীলীগ আযোজিত দলীয় কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন এমপি খন্দকার আজিজুল হক আরজু। এ সময় সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…