সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় অস্ত্র-গুলিসহ ১৩ ডাকাত সদস্য আটক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার বাংলাবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ১৩ জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অভিযান চালানো হয়।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম শনিবার দুপুরে জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত-এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও ডিবি পুলিশের ওসি ফরিদ হোসেনের নেতৃত্বে পুলিশের আলাদা দু’টি দল সেখানে অভিযানে যায়।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে ১৩ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশী রিভলবার, ১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ১টি চাইনিজ কুড়াল ও ১টি টাংগি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো-দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ফরিদ ওরফে বালু ফরিদ (৪০), মুকুল হোসেন (৪৫), আবির মোহাম্মদ (২০), জমসেদ খাঁ (৬২), আনোয়ার হোসেন (৩৬), শিপন (২০), আশিক (২২), রামচন্দ্রপুর ঘোষপাড়া এলাকার ছানাউল্লাহ মল্লিক (৪৬), শুভ্র শেখ (২৫), দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার ইয়ারুল ইসলাম (৩৪), আব্দুস সামাদ (৫৭), চর রামচন্দ্রপুর গ্রামের টিটু খাঁ (৪০) ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৪)।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…