সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা তথ্য অফিসার ফরহাদ হোসেন, প্ল্যাটফর্মস্ ফর ডায়ালগ প্রজেক্ট পাবনার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটর রিক্তা পারভিন প্রমূখ। এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বৃটিশ কাউন্সিল পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…