সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় আন্ত: জেলা দলের সাত নারী পকেটমার আটক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিভিন্ন মাকের্টে বোরকা পরিহিত অবস্থায় ক্রেতা সেজে দোকানীর অগচরে চুরি চক্রের সাত নারী কে হাতে নাতে আটক করেছে পাবনার পুলিশ। পাবনার বিভিন্ন শপিংমলে সাদা পোষাকে দীর্ঘ ২৭ ঘন্টা নজরদারির মধ্যে দিয়ে গতকাল বিকেলে এই চক্র কে আটক করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়,এ দলের সদস্যরা প্রথমে দোকানে ঢুকে ২/১ জন কাপড় কেনার ছলে একের পর এক কাপড়, থ্রিপিচ ইত্যাদি দেখতে থাকে। দোকানী যখনি কাপড় তাক থেকে পাড়তে যায় ঠিক সে ফাকে ক্রেতাবেশী চক্রের একজন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনের কাছে কাপড় দিয়ে দেয়।

মুহুর্তেই নিপুনভাবে সে কাপড় পাশের কোন এক বোরকার মধ্যে গায়েব করে ফেলে। এভাবেই চলতে থাকে এক দোকান হতে আরেক দোকান। আবার কখনো ভোলাভালা ক্রেতা দেখে তাকে কৌশলে ঘিরে ধরে ৪/৫ জন মিলে। এর মধ্যে একজন টুক করে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা, মোবাইলসহ যা পায় হাতিয়ে নেয়। পাবনা সদর পুলিশ ফাড়ীর ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এএসআই সাহিদ ও কনস্টবল ইমরান যে সাত নারী কে আটক করে তারা হচ্ছে, নুরজাহান (২৫), সুলেমা (২২), নাসিমা আক্তার (১৯), তহুরা বেগম (২২), পারুল (২০), পুতুল (৪২) এবং আসমা (৩২)। আটককৃতদের সকলের বাড়ী ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার দরমন্ডল এলাকায়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঈদ পূজাকে সামনে রেখে তারা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলা শহরের বিপনী বিতানে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম বলেন, পবিত্র ঈদের কেনাকাটা ও পথচারীদের চলাচল সম্পুর্ন নির্বিঘœ করতে ইতোমধ্যে পাবনার গুরুত্বপূর্ণ বিপনী বিতানে ও সড়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…