সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় আ’লীগের দু‘গ্রুপের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১০

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ভাঁড়ারায় আওয়ামী লীগের দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংঘর্ষে সুলতান খাঁর বাবা লস্কর খাঁ এবং একই গ্রুপের মালেক সেখ (৪০) নিহত হয়েছে। নিহত মালেক সেখ ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে এবং লস্কর খাঁ মৃত গয়ের খাঁর ছেলে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে করেছেন।

সুলতান খাঁ গণমাধ্যমকর্মীদের জানান, ভাড়ারা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। এই হত্যাকান্ড তারই ফসল।

ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এ সব কর্মকান্ড করছে। তিনি দাবি করেন সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।

স্থানীয়রা জানান, উভয় গ্রুপ সংঘর্ষে ব্যাপক গুলাগুলি করেছে। সংঘর্ষে প্রায় ১০/১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। আহতরা সবাই পুলিশী ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…