সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় কবি ওমর আলীর ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় কবি ওমর আলীর ৮০তম জন্মদিন ও সৃজনশীল কাগজ ফোল্ডার কবিতা প্রকাশনার ৩৯ বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কবি ইদ্রিস আলীর সভাপতিত্বে কবির জীবনী নিয়ে আলোকপাত করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রফেসর মনোয়ার হোসেন জাহেদী, সাউথইস্ট ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. রকিবুল হাসান, অধ্যাপক ড. বাকী বিল্লাহ বকুল, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো চীফ উৎপল মির্জা, কবি সিফাত রহমান সনম প্রমূখ। এসময় ফোল্ডার কবিতাপত্রের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।
আলোচনাসভা শেষে ফোল্ডার কবিতাপত্রের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়। এসময় সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংঙ্গীত শিল্পী ফুলরেণু দাস এবং কবিতা আবৃত্তি করেন কবি ওমর আলীর দৌহিত্র শিতুল আফসানা ও অস্পরী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…