সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত আজ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ ব্লাড নেট ওয়ার্ক পাবনা কমিটির প্রচার সম্পাদক; কলেজ ছাত্র আহমেদ মিশকাত মিশুর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক বিচার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে পৌর এলাকার শিবরামপুর ও দক্ষিণ রাঘবপুর যুব সমাজের উদ্যেগে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এ সময় মিশুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্যদেন সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল, সাংবাদিক আব্দুল জব্বার, নিহত মিশুর বাবা পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা ও প্রফেসর দায়েন উদ্দিন খান ও পৌর সভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুজ্জামান মুন, সাংবাদিক শফিক কামাল সহ অনেকে।

উল্লেখ্য, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র মিশকাত মিশু গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…