সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঢালারচরে চরমপন্থী সর্বহারা দলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আতিয়ার সরদার (২৮) নামের একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার ছাইথুপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার ওই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে।

পুলিশের দাবি, নিহত আতিয়ার নিজেও চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ব্যবসা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন।

তার বিরুদ্ধে পাবনার আমিনপুর ও রাজবাড়ির পাংশা থানায় একাধিক মামলা রয়েছে। চরমপন্থি দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় কাকসিমুল খানকাশরীফ বাজারে একটি দোকানে বসেছিলেন আতিয়ার সরদার। এ সময় সর্বহারা দলের প্রতিপক্ষের সদস্যরা তাকে ডেকে নিয়ে বাজারের পিছনে নিয়ে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যার পর যাবার সময় হামলাকারীরা সর্বহারা দলের শ্লোগান দিয়ে রাজবাড়ির নদীর দিকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং ছয়টি রাইফেল ও একটি শটগানের গুলির খোসা উদ্ধার করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…