সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পাবনা জেলা স্কুল থেকে শুরু হয়ে পাবনা-ঢাকা সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আতিউর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম, সম্পাদক পরিষদ পাবনার সভাপতি আব্দুল মতিন খান, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েল , হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ প্রমূখ।
দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখা সপ্তাহব্যাপী পাবনার বিভিন্ন সড়কে যানবহনে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক লিফলেট ও স্টিকার বিতরণ করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…