সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি ; গুলিবিদ্ধ একজন অস্ত্রসহ গ্রেপ্তার : ৩ পুলিশ আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা পৌর সদরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। আর গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিকেল কলেজ পুরাতন হোস্টেলের পিছনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে আপিল শেখ ওরফে আপেল (৪২)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিকেল কলেঝের পুরাতন হোস্টেলের পেছনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে-এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের গুলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আপিল শেখ ওরফে আপেলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় তার শরীর তল্লাসী করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি, ৪টি শর্টগানের গুলির খোসা, একটি চাকু ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত পাবনা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুরুজ্জামান ও এএসআই শাহিদ আক্তার ও কনস্টেবল শাহাদত হোসেন কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো জানান, গ্রেপ্তারকৃত আপিল শেখ একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…